calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ব্রিটিশ প্রধানমন্ত্রী তেল আবিব গিয়ে যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেল আবিব গিয়ে যা বললেন

গাজা যুদ্ধ বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে তেল আবিব গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার তিনি সেখানে পৌঁছান। পরে তিনি ইসরাইলের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি গাজার মানুষদের জন্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ • সন্ধ্যা ০৭:০৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩০ বার পঠিত

এর আগে তিনি ইসরাইলকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন যে তাদেরও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। বলেছিলেন, তাদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, পণবন্দীদের ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব।

সফরে সুনাক ইসরাইলের প্রতি সমর্থন পুনর্ব্যক্তের পাশাপাশি বলেন, এ অঞ্চলে সহায়তা বাড়াতে হবে।

পরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পথে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেন, ‘আমি দুঃসময়ে আপনাদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। বন্ধু হিসেবে আপনাদের সাথে একাত্ম ঘোষণা করছি। আমরা আপনাদের জনগণের পাশে আছি এবং থাকতে চাই।’

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাককে বলেছেন, গত ৭ অক্টোবর হামাসের হামলা এ অঞ্চলে ‘শান্তি উদ্যোগকে ভণ্ডুল করে দিয়েছে’।

নেতানিয়াহু উল্লেখ করতে চেয়েছেন ২০২০ সালের সেপ্টেম্বরে মার্কিন উদ্যোগে হওয়া আব্রাহাম রেকর্ডের কথা। যেখানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের সাথে ইসরাইলের সম্পর্কোন্নয়নের চুক্তি হয়েছে।

গাজায় নিহতের সংখ্যা ৩,৭৮৫
এদিকে, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ৭৮৫ জন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরাইল।

সূত্র : আলজাজিরা

tag ট্যাগ: #111