calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দাবি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়াদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ভূপাতিত করেছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ • সকাল ১০:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭১ বার পঠিত

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পেন্টাগন এমনটাই দাবি করে।

পেন্টাগনের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, তিনটি ‘ভূমি-আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন’ একটি ডেস্ট্রয়ারের মাধ্যমে আটকানো হয়েছে। হামলাটি সম্ভাব্যভাবে ইসরাইলের লক্ষ্যবস্তুতে ইয়েমেন থেকে পরিচালিত হয়েছিল।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে দেশটির সামরিক উপস্থিতির অংশ হিসেবে ইউএসএস কার্নি জাহাজটি লোহিত সাগরে টহল দিচ্ছিল।

মুখপাত্র বলেন, ইয়েমেনের যেখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, যেখানে ইরান সমর্থিত হুথিরা আরব জোট সমর্থিত সরকারের সাথে যুদ্ধ করছে।

মুখপাত্রের মতে, কোনো মার্কিন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তু কী ছিল তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। তবে এগুলো ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং লোহিত সাগর বরাবর উত্তর দিকে যাচ্ছিল।
সূত্র : আরব নিউজ

tag ট্যাগ: #111