calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নিজ ভূখণ্ড ছাড়বে না গাজাবাসী : মাহমুদ আব্বাস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নিজ ভূখণ্ড ছাড়বে না গাজাবাসী : মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, তাদের সামনে যত চ্যালেঞ্জই আসুক, যতকিছুই হোক— তারা কখনো তাদের নিজস্ব ভূখণ্ড ছাড়বে না।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর ২০২৩ • বিকাল ০৫:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০২ বার পঠিত

শনিবার মিসরের রাজধানী কায়রোতে শান্তি সম্মেলনে এমন মন্তব্য করেছেন মাহমুদ আব্বাস। মিসরের প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে শান্তি সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ আরব বিশ্বের প্রায় সব দেশের নেতারা উপস্থিত হয়েছেন। এছাড়া এ সম্মেলনে যোগ দিয়েছেন ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরাও।

সম্মেলনের নিজের বক্তব্যে মাহমুদ আব্বাস বলেন, আমরা কখনো স্থানান্তর মেনে নেব না। যে চ্যালেঞ্জই আসুক না কেন আমরা আমাদের ভূখণ্ডেই থাকব।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট তার বক্তব্যে আরও বলেছেন, কায়রোতে এ শান্তি সম্মেলন হচ্ছে কারণ ইসরাইলি বাহিনী বেসামরিক মানুষের ঘরবাড়ি, হাসপাতাল, বিদ্যালয় এবং আশ্রয়কেন্দ্রে বোমা হামলা চালিয়ে সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

মাহমুদ আব্বাস আরও বলেছেন, আমরা প্রথম দিন থেকে এ পাশবিক আগ্রাসন বন্ধ ও মানবিক করিডোর চালুর আহ্বান জানিয়েছি। আমরা আবারও দুই পক্ষের বেসামরিক মানুষদের হত্যার বিরোধীতা করছি এবং জিম্মিদের ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সহিংসতার বিরুদ্ধে এবং আমাদের জাতীয় লক্ষ্যে পৌঁছানোর জন্য সব ধরনের শান্তিপ্রিয় এবং বৈধ পন্থা অবলম্বন করছি।

tag ট্যাগ: #111