calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নওয়াজের ওপর ভরসা রাখতে পারবে সেনাবাহিনী কি ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নওয়াজের ওপর ভরসা রাখতে পারবে সেনাবাহিনী কি ?

টানা চার বছর বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শনিবার দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর ২০২৩ • সকাল ০৯:৩০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন নওয়াজ শরিফ।তবে তার আগে কিছু বিষয় তাকে সামাল দিতে হবে। 

বোঝাপড়ায় আসতে হবে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে। কারণ পাকিস্তানের নীতি-নির্ধারণীতে দেশটির সেনাবাহিনীর ভূমিকা অনেক বেশি। পাকিস্তানের অর্থনৈতিক সংকটের জন্যও এই নেতাকেই দায়ী করে থাকেন অনেকে। তা নিয়ে একটি সমাধানে আসতে হবে। 
 
নওয়াজ শরিফের রাজনৈতিক ইতিহাসে পাকিস্তানের ক্ষমতাশালী সেনাবাহিনীর সঙ্গে বেশির ভাগ সময়ই তার ছিল সাপে-নেউলে সম্পর্ক। অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছিল সেনাবাহিনী। এমনকি পাকিস্তান ছাড়ার আগেও দুর্নীতির অভিযোগে তিনি কারাগারে বন্দি ছিলেন।

নওয়াজের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর ছিল দীর্ঘকালীন শত্রুতা। তবে পাকিস্তানের রাজনীতি পর্যবেক্ষক ওয়াজাহাত মাসুদ মনে করেন, এসবের পরও পাকিস্তানের সেনাবাহিনী হয়তো নওয়াজকে আরেকটি সুযোগ দিতে চাইছে। 

মাসুদ বলেন, প্রথমে সেনাবাহিনী ইমরান খানকে নিরাপদ ভেবেছিল। কিন্তু যখনই তারা চ্যালেঞ্জের মুখে পড়ল তখনই ইমরানকে সরিয়ে দিয়েছে।

সেনাবাহিনীর সঙ্গে নওয়াজের সম্পর্ক কেমন হবে তা নিয়ে পাকিস্তান পিপলস পার্টির সাবেক পার্লামেন্ট সদস্য নাদিম আফজাল চ্যান বলেন, তিনি (নওয়াজ) ‘ইয়েস স্যার’ বলার মতো ভূমিকা পালন করবেন না। তবে অনেকে মনে করছেন, কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে। 

tag ট্যাগ: #111