calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান এরদোগানকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান এরদোগানকে

ইসরাইল-ফিলিস্তিন চলমান যুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে দ্রুত পদক্ষেপ (সামরিক হস্তক্ষেপ) নেওয়ার আহ্বান জানিয়েছেন একে পার্টির শক্তিশালী মিত্র ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা ডেভলেট বাহচেলি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ • বিকাল ০৩:৪৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩১ বার পঠিত

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসরাইল যদি অবরুদ্ধ গাজার ওপর হামলা বন্ধ না করে, তবে এ যুদ্ধে তুরস্কের হস্তক্ষেপ করা উচিত।

রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা ডেভলেট বাহচেলি বলেন, গাজাকে রক্ষা করা আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার। ঐতিহাসিক, মানবিক ও ধর্মীয় কারণেও গাজা রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিত। তাই গাজা রক্ষার স্বার্থে যা করা প্রয়োজন তুরস্ককে অবিলম্বে সেই পদক্ষেপ নেওয়া উচিত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে ইসরাইলি হামলার বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে তুরস্ক। ২৩ লাখ মানুষের এই অঞ্চলে ইসরাইল যেভাবে বিমান হামলা চালাচ্ছে, সেটিকে ‘গণহত্যা’ হিসেবে অবহিত করেছেন এরদোগান। পাশাপাশি হামাস ও ইসরাইলের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কথা জানিয়ে আসছে এরদোগান প্রশাসন। 

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। এরই মধ্যে ইসরাইলি হামলায় প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

tag ট্যাগ: #111