calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ফ্রান্সের ফাইনালে হেরে বেশ কয়েকটি শহরে দাঙ্গা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ফ্রান্সের ফাইনালে হেরে বেশ কয়েকটি শহরে দাঙ্গা

কাতার বিশ্বকাপের ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত হেরে গেছে ফ্রান্স। এমবাপ্পের অসাধারণ নৈপূন্যও কাপ ঘরে তোলার জন্য যথেষ্ট ছিল না। শিরোপার লড়াইয়ে হেরে গিয়ে ফ্রান্সের কয়েকটি শহরে দাঙ্গা বেধে গেছে। প্যারিসের সড়কে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ • দুপুর ০২:০১
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭ বার পঠিত

ফরাসিরা এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না। বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দাঙ্গা থাকাতে বিভিন্ন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিডিওগুলো দেখা গেছে, সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকলেও বিশৃঙ্খলা করছেন নগরবাসী। 

বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছে। একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, লিয়নে একজন নারী গাড়ি নিয়ে বিক্ষোভকারীদের কাছ দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন। 

ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্যারিসের সড়কে টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয়।
গতরাতে কাতার বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনার বিপক্ষে ৪-2 গোলে হেরে যায় ফ্রান্স। এরপরই হাজারো ফুটবল ভক্ত সড়কে নেমে আসে। ভক্তরা সেখানে আগুন জ্বালায় এবং আকাশের দিকে আতশবাজি নিক্ষেপ করে।

নেক্সটা টিভির প্রতিবেদন বলছে, কাতারে পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরে যাওয়ার পর ফ্রান্সের হাজার হাজার ফুটবল ভক্ত প্যারিস, নিস এবং লিয়ন শহরের রাস্তায় নেমে আসেন। 

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে ফ্রান্সের রাস্তায় বিশাল হট্টগোল এবং বিশৃঙ্খলার দৃশ্য উঠে এসেছে। অবশ্য পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করার পরও উত্তেজনা চলছিল।

এছাড়া দাঙ্গার সময় পুলিশ অফিসারদের ওপর ঢিল ও আতশবাজি দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লিয়ন শহরে সহিংসতা শুরু হওয়ার সাথে সাথে পুলিশ ফুটবল ভক্তদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে বলে জানা গেছে। অবশ্য বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলায় নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্সজুড়ে প্রায় ১৪ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল বলে কর্মকর্তারা ডেইলি মেইলকে জানিয়েছেন।

tag ট্যাগ: #19.12.2222