calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / হামাস মুক্তিকামী সংগঠন তারা সন্ত্রাসী দল নয়, : এরদোগান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হামাস মুক্তিকামী সংগঠন তারা সন্ত্রাসী দল নয়, : এরদোগান

হামাস সন্ত্রাসী দল নয়, তারা মুক্তিকামী সংগঠন বলে সময়ের সবচেয়ে জোরালো মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ • সকাল ১০:৩১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪১ বার পঠিত

তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। বরং তারা একটি স্বাধীনতাকামী দল, যারা ফিলিস্তিনি ভূখন্ড এবং তার জনগণের সুরক্ষার জন্য লড়াই করছে।

২৫ অক্টোবর আঙ্কারায় তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে যোগ দেয়ার আগে তিনি গাজা সঙ্ঘাতের বিষয়ে এ বিস্ফোরক মন্তব্য করেন। এ সময় তিনি অবিলম্বে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

এরদোগান বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য মুসলিম দেশগুলোকে একসাথে কাজ করতে হবে।

গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানিয়েছেন তিনি। এ সময় তার আসন্ন ইসরাইল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন এরদোয়ান।

আঙ্কারায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এরদোগান বলেন, ‘ইসরাইল হামাসকে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করতে পারে। পশ্চিমারা ইসরাইলের কাছে অনেক ঋণী। কিন্তু তুরস্ক ইসরাইলের কাছে কোনো কিছুর জন্যই ঋণী নয়।’

এদিকে হামাস-ইসরাইল যুদ্ধের বিষয়ে আলোচনা করতে বর্তমানে কাতার সফরে রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে তিনি গাজায় ইসরাইলের চলমান হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানির সাথে এক সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেন, ‘শিশু, রোগী ও বয়স্ক মানুষসহ আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর তারা যে হামলা চালিয়েছে, এটি মানবতাবিরোধী অপরাধ। তাদের দৌরাত্ম্য থেকে স্কুল, হাসপাতাল ও মসজিদ পর্যন্ত নিস্তার পায়নি।’

সূত্র : দ্য জেরুসালেম পোস্ট, আলজাজিরা ও অন্যান্য

tag ট্যাগ: #111