বাসচালক আনোয়ার হোসেন বলেন, 'বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন বাসে ওঠে। বাসটি তরা ব্রিজ অতিক্রম করলে তারা বাসের ৫০-৬০ যাত্রীকে নামিয়ে দেন।'
তিনি আরও বলেন, 'তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান। কাউকে চিনতে পারিনি।'
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, 'এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। জেনে পরে জানাব।'