calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / অস্ট্রেলিয়ার সাবেক ৬ প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার সাবেক ৬ প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান

ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রের বিকল্প নেই জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ছয়জন প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রের সমাধানের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে সোমবার সকালের দিকে এই বিবৃতি দিয়েছেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ • সকাল ১০:০৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৪ বার পঠিত

বিবৃতিতে দেশটির সাবেক ছয় প্রধানমন্ত্রী বলেছেন, ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি হচ্ছে দুই রাষ্ট্র সমাধান। সোমবার সকালে প্রকাশিত বিবৃতিতে গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার নিন্দা জানানো হয় এবং গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সই করেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড, কেভিন রুড, জুলিয়া গিলার্ড, টনি অ্যাবট, ম্যালকম টার্নবুল এবং স্কট মরিসন। তবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী পল কিটিং বিবৃতিতে সই করেননি।

বিবৃতিতে অস্ট্রেলিয়ায় থাকা ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনার বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে অস্ট্রেলীয়দের পরস্পরকে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে গ্রহণ করার আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, আমাদের হৃদয় যদি ঘৃণায় পরিপূর্ণ থাকে, তাহলে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডই করবো। এই প্রধানমন্ত্রীরা গাজায় মানবিক প্রবেশাধিকার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যাতে করে ফিলিস্তিনিরা ত্রাণ পায়।

tag ট্যাগ: #111