calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / গাজার আরো দৃঢ়প্রতিজ্ঞ গ্রুপের আত্মপ্রকাশ ঘটবে বিধ্বস্ত ভবনগুলো থেকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজার আরো দৃঢ়প্রতিজ্ঞ গ্রুপের আত্মপ্রকাশ ঘটবে বিধ্বস্ত ভবনগুলো থেকে

জর্ডানের রানি রানিয়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান 'নৈতিকভাবে তিরস্কারযোগ্য' এবং হাজার হাজার বেসামরিক নাগরিকদের মৃত্যুকে যৌক্তিক করার মতো কাজ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর ২০২৩ • সকাল ০৯:৪৫
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬৮ বার পঠিত

সিএনএনের সাথে এক সাক্ষাতকারে রানিয়া বলেন, গাজাকে হামাসমুক্ত করার ইসরাইলের চেষ্টা 'ক্ষীণ-দৃষ্টি-প্রসূত এবং কোনোভাবেই তা যৌক্তিক নয়,' কারণ 'এই সঙ্ঘাতের মূল কারণ হলো অবৈধ দখলদারিত্ব।'

তিনি জোর দিয়ে বলেন, 'আমরা যদি এর মূল কারণগুলোর সমাধান না করি, তাহলে আপনি যোদ্ধাদের হত্যা করতে পারেন, কিন্তু কারণকে হত্যা করতে পারবেন না। এসব বিধ্বস্ত ভবনের ধ্বংস্তুপ থেকে আরো দৃঢ়প্রতিজ্ঞ কোনো গ্রুপের আত্মপ্রকাশ ঘটবে, এবং হামাসের চেয়ে আরো বেশি উদ্দীপ্ত কাজ করবে।'

ইসরাইল বেসামরিক নাগরিকদের টার্গেট করে না বলে দেশটির দাবি প্রত্যাখ্যান করে জর্ডানের রানি বলেন, তাদের ওই দাবি জনসংযোগমূলক বিষয়।

তিনি বলেন, ইসরাইলি হামলায় ১০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। এদের ৭০ ভাগই নারী ও শিশু। ইসরাইল বেসামরিক নাগরিকদের রক্ষা করছে বলে যে দাবি করা হচ্ছে, তা বোধশক্তির অপমান।

বাড়তে থাকা সেমিটিজমবিরোধী ও ইসলামফোবিয়া মনোভাব সম্পর্কে রানিয়া উভয়টির নিন্দা করে বলেন, 'সারা বিশ্বের সকল ইহুদির প্রতিনিধিত্ব করে না ইসরাইল। ইসরাইল তার সকল অপরাধের জন্য দায়ী। সারা বিশ্বের ইহুদিদের অনেকে তারা যা দেখছে, তাতে আতঙ্কিত।'

তিনি বলেন, 'আমরা মুসলিমরাই প্রথম সেমিটিকবিরোধিতার নিন্দা করেছিলাম। ইহুদিদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ইতিহাস মুসলিমদের রয়েছে।'

তিনি বলেন, ইসরাইলের সমালোচনা বন্ধ করার জন্যই অনেক ইসরাইলপন্থী সেমিটিজমবিরোধিতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

'আমরা অবশ্যই নেতানিয়াহুর বিরুদ্ধে লড়ব, আমরা জিতবই' : সন্তানের লাশ নিয়ে বাবার শপথ
‌'আমরা অবশ্যই নেতানিয়হুর বিরুদ্ধে লড়ব, আমরা জিতবই'- সন্তানের লাশ নিয়ে এমন শপথই পাঠ করলেন এক ফিলিস্তিনি বাবা। গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় সন্তান নিহত হয়েছে। তিনি আশ-শিফা হাসপাতালের সন্তানের লাশ নিয়েই এই সংকল্প ব্যক্ত করেন। তার নাম সালামা মারুফ। তিনি গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সরকারের মিডিয়া অফিসের প্রধান।

তিনি রোববার ক্যামেরার সামনে লাশটি দেখিয়ে চিৎকার করে বলেন, 'আপনারা যা দেখছেন, সেটাই সত্য।'
তিনি বলেন, "ইসরাইলি নেতারা এই কাজই করছে। তারা এসব লোককে হত্যা করে বলছে যে তারা 'অবকাঠামোতে' হামলা করছে। এ মাসুম বাচ্চাটির দিকে দেখুন। সে কি ইসরাইলের প্রতি হুমকি ছিল?"
সূত্র : টাইমস অব ইসরাইল, আল জাজিরা

tag ট্যাগ: #111