calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইউক্রেন যুক্তরাষ্ট্রকে ছাড়াই: জেলেনস্কি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইউক্রেন যুক্তরাষ্ট্রকে ছাড়াই: জেলেনস্কি

রাশিয়ার দখল করা ভূমি ফেরত না নেওয়া পর্যন্ত লড়াই থামাবে না ইউক্রেন। চলতি সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:১৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৪ বার পঠিত

ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তি চুক্তি করাবেন। তবে রয়টার্সের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি ট্রাম্পের এই মন্তব্যকে নির্বাচন জয়ের প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করে বিষয়টি প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি জানান, নিজের স্বার্থ হাসিলের জন্য ইউক্রেনকে অবশ্যই মূল্য চোকাতে হবে।

জেলেনস্কি আগামী নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্রনীতিতে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত করে বলেন, ‘এটি যদি আপনাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনে, তাহলে আমার কী বলার আছে? তাহলে আমরা আপনাদের ছাড়াই যুদ্ধ করব।’ জেলেনস্কি এ সময় বলেন, ‘এটি সম্ভবত ইউক্রেনীয় জনগণেরও ইচ্ছা এবং ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চল থেকে রুশ বাহিনী পিছু হটাই যুদ্ধ বন্ধ করার একমাত্র ও আসল উপায়।’

সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, ‘যুদ্ধের কারণে ইউক্রেনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী ধরনে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে তা জানলে যেকোনো মার্কিন প্রেসিডেন্টই সহায়তা দেবেন।’

এর আগে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

tag ট্যাগ: #111