calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / রাজধানীতে ৪ বাসে আগুন সন্ধ্যার পর থেকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

রাজধানীতে ৪ বাসে আগুন সন্ধ্যার পর থেকে

বিএনপি-জামায়াতের চতুর্থ দফা অবরোধের আগের রাতে এখন পর্যন্ত ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহনের একটি বাসে, ৮টা ২০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর ২০২৩ • রাত ১১:৫৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৩ বার পঠিত

রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ারের সামনে সময় নিয়ন্ত্রণ’ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার তানহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এবং সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সারা দেশে আবারো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গত ২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে ৮ নভেম্বর থেকে আবারো শুরু হয় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ। সারা দেশে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

tag ট্যাগ: #111