calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / লাশের কবরও দেওয়া যাচ্ছে না গাজায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

লাশের কবরও দেওয়া যাচ্ছে না গাজায়

গাজার পরিস্থিতি প্রতি মুহূর্তে ভয়াবহ হচ্ছে। পুরো অঞ্চল ধরে তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। হাসপাতাল থেকে বের হলেই হামলা চালাচ্ছেন ইসরাইলি স্নাইপাররা। পরিস্থিতি এতটাই বেগতিক যে, ১০০ নিহতের মরদেহ কবর দিতেও পারছে না আল শিফা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ • সকাল ১০:১৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৭ বার পঠিত

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সিকে গাজার হাসপাতালের ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন। 

তিনি বলেন, আল শিফা হাসপাতালের কর্মীরা প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়ছেন।  হাসপাতালের মেঝে এতটাই রক্তে ভেসে যায় যে, তা পরিষ্কার করাও সম্ভব হচ্ছে না কর্মীদের।  এরই মধ্যে ওই হাসপাতালের তিনজন নার্সের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

তবে শুধু হাসপাতাল বন্ধ করেই ক্ষান্ত হননি ইসরাইলি সেনারা। স্নাইপাররা হাসপাতালের চারদিক তাক করে আছেন। যে কাউকে পেলেই গুলি চালাচ্ছেন। 

গত ৭ অক্টোবর হামলা শুরুর পর ফিলিস্তিনে জ্বালানি ঢুকতে দেয়নি ইসরাইল।  জ্বালানি না থাকায় বিদ্যুতের অভাবে আল শিফা হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুজন শিশু। এরই মধ্যে কয়েক দিন ধরে হাসপাতালের চারদিকে অবস্থান নিয়েছে ট্যাংক, ড্রোন। প্রতি মুহূর্তে হামলা চলছে। 

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজাকে জ্বালানি দিতে চাইলেও না নিতে অস্বীকৃতি জানিয়েছে সশস্ত্র ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস।

tag ট্যাগ: #111