calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বাইডেনকে চিঠি গাজায় যুদ্ধ বন্ধে , হলো মামলাও
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বাইডেনকে চিঠি গাজায় যুদ্ধ বন্ধে , হলো মামলাও

হামাসের হামলা থেকেই ইসরাইলের প্রতি ধারাবাহিকভাবে সমর্থন জানিয়েছেন তিনি। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ‘অনুরোধে’ কর্ণপাত না করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ভূখণ্ডে সেনা অভিযান চালিয়ে যাওয়ার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ • সকাল ১১:০৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৫ বার পঠিত

এই পরিস্থিতিতে বাইডেনের বিরুদ্ধে ইসরাইল-ফিলিস্তিন নীতি নিয়ে ব্যর্থতার অভিযোগ তুলেছেন প্রায় ৪০০ জন সরকারি কর্মকর্তা। আমেরিকার পররাষ্ট্র দফতর, জাতীয় নিরাপত্তা পরিষদ, হোয়াইট হাউস এবং বিচার বিভাগ-সহ প্রায় ৪০টি দফতরে কর্মরত ওই কর্মকর্তারা আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন বলে মঙ্গলবার দেশটির সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে সক্রিয় হতে দাবি জানাচ্ছি। সেখানে পানি, জ্বালানি, বিদ্যুৎ-সহ মানবিক পরিষেবা আবার চালু করতে হবে। পাশাপাশি, হামাসের হাতে পণবন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তির ব্যবস্থা করতে হবে।’

এরই মধ্যে গাজায় গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে আমেরিকার প্রথম সারির মানবাধিকার সংগঠন ‘দ্য সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস’ (সিসিআর)। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে দায়ের করা মামলায় অভিযোগ তোলা হয়েছে, গাজায় ইসরাইলি সেনাবাহিনী যে গণহত্যা চালাচ্ছে, তা ঠেকাতে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস এবং আমেরিকার পররাষ্ট্র ও প্রতিরক্ষা দফতর। আন্তর্জাতিক এবং আমেরিকার আইন অনুযায়ী বাইডেন সরকার পদক্ষেপ করেনি অভিযোগ তুলে অবিলম্বে ইসরাইলকে সামরিক সাহায্য বন্ধ করার নির্দেশ দেয়ার আবেদন জানানো হয়েছে ওই মামলায়।
সূত্র : আনন্দবাজার

tag ট্যাগ: #111