বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ সব দেশের কূটনীতিক ও দূতাবাস কর্মীদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৪ ডিসেম্বর ঢাকার শাহীনবাগে মায়ের ডাক নামে একটি সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। সে সময় মায়ের কান্না নামে আরেকটি সংগঠন তার সঙ্গে দেখা করতে চান। রাষ্ট্রদূত দ্রুত ওই এলাকা ছেড়ে যান। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে তাদের উদ্বেগ জানিয়েছে।