calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেন সংকটে, ইসরায়েলে যাচ্ছে মার্কিন অস্ত্র-গোলা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেন সংকটে, ইসরায়েলে যাচ্ছে মার্কিন অস্ত্র-গোলা

হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলে অস্ত্র ও গোলা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ইউক্রেন আগের মতো আর পাচ্ছে না গোলা। ফলে মজুত প্রায় ফুরিয়ে এসেছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ • সকাল ১০:৫০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৮ বার পঠিত

জেলেনস্কি গত বৃহস্পতিবার কিয়েভে সাংবাদিকদের বলেন, ‘আমাদের সরবরাহ কমে গেছে। এটাই এখন জীবন। যেহেতু সবাই বেঁচে থাকার জন্য লড়াই করছে।’ যুক্তরাষ্ট্রের ১৫৫ মিলিমিটারের শেলের মজুত মূলত ইউক্রেনের জন্যই ছিল। এখন অবশ্য ইসরায়েলে পাঠানো হচ্ছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর এক বছর ৮ মাসে কিয়েভে ২০ লাখ ১৫৫ মিলিমিটারের রাউন্ড পাঠায় যুক্তরাষ্ট্র। ইউক্রেন মাসে ২ লাখ ৪০ হাজার শেল ব্যবহার করে, যা যুক্তরাষ্ট্রের মাসিক উৎপাদনের চেয়ে অনেক বেশি। ইউরোপীয় ইউনিয়নের ভান্ডারও খালি। ইউক্রেনীয় সেনারা নিয়মিতই জানাচ্ছেন, যুদ্ধের সম্মুখভাগে গোলাবারুদের ঘাটতির বিষয়টি।


tag ট্যাগ: #111