calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেন আরেক ভয়ংকর রাত দেখল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেন আরেক ভয়ংকর রাত দেখল

আরেক ভয়ংকর রাত দেখল ইউক্রেন। দেশটির দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং উত্তরাঞ্চলে শুক্রবার রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার এই হামলায় ইউক্রেনজুড়ে বিদ্যুৎ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর ২০২৩ • সকাল ০৯:৩৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

এদিন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আঘাত হানার সময় ইরানের তৈরি ৩৮টি শাহেদ ড্রোনের মধ্যে ২৯টি ভূপাতিত করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা থেকে শনিবার ভোর ৪টার মধ্যে এসব ড্রোন ভূপাতিত করা হয়। ড্রোন ভূপাতিত করার জন্য ইউক্রেনের বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনাদের নির্ভুল কাজই ইউক্রেনের জন্য আক্ষরিক অর্থে জীবন।’ তবে এসময় তিনি ‘শীত যত কাছে আসবে রুশরা ততই হামলা জোরালো করার চেষ্টা করবে’ বলে সতর্ক করেছেন তিনি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের চাহিদা মেটাতে সিস্টেমে পর্যাপ্ত বিদ্যুৎ থাকলেও রাশিয়ার ড্রোন হামলায় গ্রিডের ক্ষতির কারণে অনেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ইউক্রেনও পালটা আক্রমণে পিছিয়ে নেই। রাশিয়ায় দেশটি ড্রোন হামলা চালিয়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। আরও জানিয়েছে, একটি ড্রোন ‘মস্কো অঞ্চলের বোগোরোদস্কি আরবান ডিস্ট্রিক্টের ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ধ্বংস করা হয়েছে।

tag ট্যাগ: #111