calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / সারাদেশে র‌্যাবের ৪২৫টি দল মোতায়েন : হরতালের দ্বিতীয় দিন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

সারাদেশে র‌্যাবের ৪২৫টি দল মোতায়েন : হরতালের দ্বিতীয় দিন

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৪২৫টি টহল দল মোতায়েন করা হয়েছে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর ২০২৩ • দুপুর ০২:১৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৮ বার পঠিত

সোমবার (২০ নভেম্বর) র‌্যাব সদর দফতরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শুধু ঢাকায় মোতায়েন করা হয়েছে র‌্যাবের ১৪৫টি দলকে।

বাকি ২৮০টি র‌্যাবের টহল দল অন্যান্য বাহিনীর পাশাপাশি সারাদেশে মোতায়েন করা হয়েছে।

গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে এলিট ফোর্সের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়।

এদিকে, রোববার থেকে আজ সকাল ৯টা পর্যন্ত অন্তত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে ফায়ার সার্ভিস। এ সময় ৯টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেনের তিনটি বগি পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা।

tag ট্যাগ: #111