calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র ছাড়া গোটা বিশ্ব যুদ্ধবিরতি চায়: হামাস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র ছাড়া গোটা বিশ্ব যুদ্ধবিরতি চায়: হামাস

কেবল যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের সব দেশ যুদ্ধবিরতি চাইছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ • সকাল ১০:২৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৫ বার পঠিত

বুধবার এক বার্তায় তিনি এসব কথা বলেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, আমরা স্থায়ী যুদ্ধবিরতি চাই। বন্দিবিনিময়ের জন্য আমরা প্রস্তুত। দখলদার ইসরাইল দ্বারা আরোপিত সব পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের ইসরাইল লক্ষ্যবস্তু করবে না এমন কোনো নিশ্চয়তা নেই।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে হিজবুল্লাহ। তখন থেকে প্রত্যেক দিনই ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সামরিকঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।

সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর সংঘাত গত কয়েক দিনে তীব্র আকার ধারণ করেছে। উভয়পক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা-পাল্টাহামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরাইলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ৭৯ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন।

tag ট্যাগ: #111