calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নেতানিয়াহুর নির্দেশ হামাস নেতাদের হত্যা করতে মোশাদকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নেতানিয়াহুর নির্দেশ হামাস নেতাদের হত্যা করতে মোশাদকে

ইসরাইলের প্রধানমন্ত্র বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, তাদেরকে হত্যা করার জন্য মোশাদকে তিনি নির্দেশ দিয়েছেন। বুধবার রাতে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ • সকাল ১১:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৯ বার পঠিত

তিনি হামাসের সাথে চার দিনের (এটি বেড়ে ৯ দিনও হতে পারে) যুদ্ধবিরতির ব্যাপারে বলেন, 'এটি ছিল কঠিন সিদ্ধান্ত, তবে সঠিক সিদ্ধান্ত।'

গাজায় ৭ অক্টোবর থেকে চলা হামলায় এবারই প্রথম বিরতি দেয়া হচ্ছে। প্রাথমিক চুক্তি অনুযায়ী হামাস তাদের হাতে আটক বন্দীদের মধ্য থেকে ৫০ জনকে মুক্তি দেবে। এর বিনিময়ে চার দিনের যুদ্ধবিরতি ছাড়াও ইসরাইলের কারাগারে আটক ১৫০ থেকে ৩০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। এছাড়া গাজায় বিপুল পরিমাণে জ্বালানি এবং অন্যান্য সহায়তা প্রবেশ করার সুযোগ দেয়া হবে। আর বন্দী মুক্তি বাড়তে থাকলে যুদ্ধবিরতির সময়ও বাড়বে।

তবে নেতানিয়াহু আরো বলেন, হামাসকে ধ্বংস করার জন্য তিনি ইসরাইলের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, তাদের হত্যা করতে মোশাদকে নির্দেশ দেয়া হয়েছে। গাজার ভেতরে, এমনকি কাতারেও তাদেরকে টার্গেট করা যাবে।

অবশ্য যুদ্ধবিরতির সময় হামাস নেতাদের ওপর গুপ্তহত্যার চেষ্টা চালানো হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান।

তিনি ইসরাইলিদের আশ্বস্ত করে বলেন, যুদ্ধবিরতি সাময়িক। যুদ্ধবিরতির পরই ইসরাইলি সামরিক বাহিনী গাজা থেকে হামাসকে বিদায় করে ছাড়বেই।

তিনি বলেন, যুদ্ধ অব্যাহত থাকবে, যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারছি। আমাদের লক্ষ্য হলো সকল বন্দীকে দেশে ফিরিয়ে আনা, হামাসকে নির্মূল করা।

সূত্র : জেরুসালেম পোস্ট

tag ট্যাগ: #111