এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, রোববার হামাস যে ১৭ জনকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে ৪ বছরের একটি শিশু রয়েছে।তার নাম আবিগালি ইদান।শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বৈত নাগরিক।এই শিশুর মুক্তির মাধ্যমে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রথমবার কোনো মার্কিন নাগরিক হামাসের কাছ থেকে মুক্তি পেল।
কাতারের মধ্যস্থতায় ইসরাইল-হামাস চার দিনের যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, হামাস ৫০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরাইল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে ছেড়ে দেবে।