calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি যুক্তরাষ্ট্রে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এতে তারা আহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের কাছে শনিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। আজ সোমবার (২৭ নভেম্বর)...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ • সকাল ১০:১৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

গুলিবিদ্ধ ওই তিন ছাত্র হলেন- হিশাম আওয়ারতানি, কিন্নান আবদাল হামিদ এবং তাহসিন আহমেদ। হিশাম আওয়ারতানি রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি, কিন্নান আবদেল হামিদ পেনসিলভানিয়ার হ্যাভারফোর্ড এবং তাহসিন আহমেদ কানেকটিকাটের ট্রিনিটি কলেজে পড়েন। দুই শিক্ষার্থী থ্যাংকগিভিং ছুটিতে বার্লিংটনে তৃতীয় শিক্ষার্থীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

বার্লিংটন পুলিশ জানিয়েছে, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে তাদেরকে গুলি করা হয়। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ।

এই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগী ওই ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীর পরিবার। 

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ইসলাম-বিরোধী ও ইহুদি-বিদ্বেষী নানা ঘটনা বৃদ্ধির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। 

আরব-আমেরিকান অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন ছাত্রকে গুলি করার নিন্দা করেছে এবং বলেছে যে এটি যুক্তরাষ্ট্রে ‘ফিলিস্তিনি-বিরোধী মনোভাবের’ ফলাফল।

tag ট্যাগ: #1111