calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেনের হামলা চীন-রাশিয়া রেলটানেলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেনের হামলা চীন-রাশিয়া রেলটানেলে

ইউক্রেনের সশস্ত্র বাহিনী চীন ও রাশিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ রেলটানেলের একটি অংশ বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একই রেলপথের একটি ট্রেনে চোরাগোপ্তা হামলা চালিয়ে বেশ কয়েকটি বগি পুড়িয়ে দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ • রাত ১২:২৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৬ বার পঠিত

টানেলটি ১৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ। বিষয়টির সঙ্গে জড়িত এই ইউক্রেনীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদস্যরা সিভেরোমুয়স্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি পলিটিকোকে বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন ও চীনের মধ্যে এটি একমাত্র গুরুত্বপূর্ণ রেল সংযোগ। বর্তমানে এই রুট ব্যবহার করে সামরিক রসদ সরবরাহসহ যত কার্যক্রম ছিল সব কিছুই স্থবির হয়ে রয়েছে।’

ইউক্রেনের ওই কর্মকর্তা হামলার বিষয়ে জানিয়েছেন, মালবাহী ওই ট্রেনটিতে করে বিমানের জ্বালানি পরিবহণ করা হচ্ছিল। বিস্ফোরণের ফলে ট্রেনটিতে বিপুল পরিমাণ জ্বালানি আশপাশের ১৫০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। সেভেরোমুয়স্কি টানেলটি মূলত ১৫ কিলোমিটারের একটি সুড়ঙ্গ রেলপথ, যা রাশিয়ার দীর্ঘতম রেলওয়ে টানেল এবং মঙ্গোলিয়ার উত্তরে রুশ সাইবেরিয়ার বুরিয়াতিয়া অঞ্চলে অবস্থিত।

tag ট্যাগ: #111