এদিকে যুদ্ধবিরতির আলোচনা চলমান থাকলেও শুক্রবার থেকেই গাজায় আবারও নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি সেনারা। তাদের এ হামলায় ২ দিনে মৃতের সংখ্যা ১৯৩ জনে উন্নীত হয়েছে। শনিবার এক ব্রিফিংয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ১৫ হাজার ২০৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর নতুন করে আরও ১৯৩ জনের মৃত্যু হয়েছে।
ব্রিফিংয়ে আরও বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় আহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। আহত ও নিহতদের ৭০ শতাংশই হলো নারী ও শিশু।
ইসরাইলিদের হামলায় হাসপাতালগুলোর অভ্যন্তরীণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন সাধারণ মানুষকে মাটিতে ও বাইরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।