calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পুতিন ফোন করে গাজায় যুদ্ধ থামাতে বললেন , যা বললেন নেতানিয়াহু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পুতিন ফোন করে গাজায় যুদ্ধ থামাতে বললেন , যা বললেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রোববার ফোনালাপে দুই নেতা চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন বলে খবর দিয়েছে রুশ বার্তাসংস্থা তাস নিউজ ও ইসরাইলি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ • সকাল ০৮:৩১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৭ বার পঠিত

অপরদিকে টাইমস অব ইসরাইল জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন- জাতিসংঘের রুশ দূত ইসরাইলের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন এতে তারা (ইসরাইল) খুশি নন।এ ছাড়া ইরানের সঙ্গে রাশিয়া যে গভীর সম্পর্ক গড়ে তুলছে সে বিষয়টি নিয়েও ইসরাইল নাখোশ।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় নির্বিচার হামলার পক্ষে সাফাই গেয়ে পুতিনকে বলেছেন, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাস যে হামলা চালিয়েছে, সেটি যদি অন্য কোনো দেশে হতো, তারাও একই প্রতিক্রিয়া দেখাত।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় হামলা ও অভিযান শুরু করে ইসরাইলি বিমান বাহিনী।এরপর ২৮ অক্টোবর থেকে যোগ দেয় ইসরাইলের স্থল বাহিনীও।

হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা রোববার বার্তাসংস্থা রয়টার্সকে জানায়- গাজা ‍উপত্যকায় ইসরাইলি বাহিনীর গত দুই মাসের আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ১৭ হাজার ৭০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।আহত হয়েছেন আরও অন্তত ৪৮ হাজার ৭৮০ জন।নিহত ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১২ হাজারেরও বেশি।

অন্যদিকে হামাস যোদ্ধাদের হামলায় ১ হাজার ২০০ জন ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিক নিহত হয়েছেন।

tag ট্যাগ: #1111