calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / গাজায় ধ্বংস আরো একটি হাসপাতাল : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজায় ধ্বংস আরো একটি হাসপাতাল : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান রোববার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, উত্তর গাজায় আরেকটি হাসপাতাল ধ্বংস হয়েছে। কামাল আদওয়ান নামের ওই হাসপাতালে অন্তত আটজন রোগীর মৃত্যু হয়েছে বলেও তিনি জানিয়েছেন। যার মধ্যে একটি নয় বছরের বাচ্চা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ • বিকাল ০৩:৫৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

যে হাসপাতালটি ধ্বংস হয়েছে, সেটি খুব বড় নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তাদের বক্তব্য, গাজায় স্বাস্থ্য পরিকাঠামো এমনিতেই বেহাল। তার উপর আরো একটি হাসপাতাল ধ্বংস হওয়ায় পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে।

এই পরিস্থিতিতে দ্রুত সংঘর্ষ-বিরতির দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ববিষয়ে ইসরাইলের এক প্রতিনিধিও অবশ্য মন্তব্য করেছেন। তার বক্তব্য, গোটা পোস্টটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান একবারের জন্যও লেখেননি যে- হামাস হাসপাতালগুলোকে শেল্টার হিসেবে ব্যবহার করছে।

ইসরাইল আগেই জানিয়েছিল যে- ওই হাসপাতালে তারা অস্ত্র এবং ৮০ জন হামাস সমর্থককে পেয়েছে। আমেরিকা এবং ইইউসহ বহু দেশ হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে।
ইসরাইলের সেনা জানিয়েছে, হাসপাতালে ঢোকার আগে তারা ভেতর থেকে সমস্ত রোগীকে বার করার সুযোগ দিয়েছে।
সূত্র : ডয়চে ভেলে

tag ট্যাগ: #111