ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি রোববার বলেন, 'এই সুড়ঙ্গে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।'
তিনি বলেন, এই সুড়ঙ্গ নির্মাণ করতে কয়েক বছর সময় লেগেছে। এটি দিয়ে গাড়ি চালানো যায়।
গাজা অভিযানে ইসরাইলের অন্যতম লক্ষ্য হলো, হামাসের ব্যবহার করা শত শত কিলোমিটার সুড়ঙ্গ ধ্বংস করা। সূত্র : আল জাজিরা