মুম্বাই পুলিশ দাউদ ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি করার বিষয়ে তার আত্মীয় আলিশাহ পারকার এবং সাজিদ ওয়াগলের কাছ থেকে আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে।
জানুয়ারিতে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের ছেলে জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) বলেছিলেন আন্ডারওয়ার্ল্ডের এ ডন দ্বিতীয়বার বিয়ে করার পর করাচিতে থাকছেন।
দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে এনআইএ তার চার্জশিটে বলেছে, তিনি এবং তার শীর্ষ সহযোগীরা পাকিস্তানের করাচি বিমানবন্দর নিয়ন্ত্রণ করেন।