অবশ্য আরো কয়েকটি রাজ্যের ব্যালট পেপার থেকে ট্রাম্পের নাম বাদ দেয়ার উদ্যোগ আগেও নেয়া হয়েছিল। কিন্তু সেগুলো সফল হয়নি।
কলোরাডো রাজ্য সুপ্রিম কোর্ট মঙ্গলবার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে আগামী মাসে আপিল শুনানি হতে পারে। তবে কলোরাডোর বাইরে এ সিদ্ধান্ত কার্যকর হবে না।
রাজ্যের শীর্ষ আদালত তার রুলিং এ লিখেছে, ‘আমরা হালকাভাবে এ উপসংহারে আসিনি। আমরা এর মাত্রা ও আমাদের দিকে আসা প্রশ্নগুলোর ওজন সম্পর্কে সচেতন ছিলাম। মানুষের প্রতিক্রিয়ার কথা চিন্তা না করে আইন আমাদের যে ম্যান্ডেট দিয়েছে সেটি এবং ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আইনের প্রয়োগের পবিত্র দায়িত্ব প্রয়োগে আমরা সচেতন ছিলাম।’