calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / প্রথম পর্যায়ে ১৩টি জেলায় ব্যালট পেপার যাচ্ছে আজ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

প্রথম পর্যায়ে ১৩টি জেলায় ব্যালট পেপার যাচ্ছে আজ

বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু হয়েছে। আজ প্রথম পর্যায়ে ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ • সকাল ১১:১৩
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত


ইসির কর্মকর্তারা জানান, ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে ট্রেজারিতে ডাবল লকে সংরক্ষণ করতে বলা হয়েছে। দুর্গম, চরাঞ্চল ও পার্বত্য এলাকা ছাড়া বাকি ভোটকেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত রয়েছে ইসির। দুর্গম, চরাঞ্চল ও পার্বত্য এলাকার ভোটকেন্দ্রে আগের দিন ব্যালট পেপার যাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ১৯ ডিসেম্বর থেকে ছাপাতে শুরু করে ইসি। ওইদিন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে তারা ব্যালট পেপার ছাপার কাজ শেষ করতে চান।


এদিকে ব্যালট পেপার সংগ্রহের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের কিছু নির্দেশনা দিয়েছে ইসি। এতে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত প্রতিনিধিকে হয় জেলা নির্বাচন অফিসার বা সহকারী কমিশনার প্রয়োজনীয়সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট ছাপাখানা থেকে ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে তাদের পরিবহণ হিসাবে কার্ভার্ড ভ্যান আনতে হবে। প্রতিনিধিকে তার নিজের পরিচয়পত্র বহনের পাশাপাশি জেলার নির্বাচনি এলাকাগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও ভোটার সংখ্যার তথ্য আনতে বলা হয়েছে। এসব তথ্যের সঠিকতা যাচাই করে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার বুঝে নিতে হবে। এতে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

যানবাহন চলাচলে বিধিনিষেধ : ভোটগ্রহণ উপলক্ষ্যে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এতে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল এবং ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী ও অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবা ও চিকিৎসা, অনুমোদিত সাংবাদিক বহনকারী গাড়িসহ কয়েকটি ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না।