আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।