এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানাকে উদ্দেশ করে ফেরদৌস বলেন, একসময় বাবা-মা সন্তানকে আগলে রাখেন। আবার সন্তান বড় হলে বাবা-মাকে দেখে রাখেন, আগলে রাখেন। আমার দুটো সন্তানের মতো আপনাদের (শেখ হাসিনা ও শেখ রেহানা) আগলে রাখব। এই এলাকায় আপনাদের দেখেশুনে রাখব।
তিনি বলেন, আমাকে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের একটি সাজানো বাগান দিয়েছেন। এই বাগানের মালি হিসেবে এটি পরিচর্যা করলেই হবে। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারি সবচেয়ে বেশি ভোট নিয়ে আপনাকে উপহার দিতে চাই।