ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান বলেন, চারটি মরদেহের মধ্যে দুজন নারী ও শিশু। বাকি দুজন নারী না পুরুষ বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ভয়াবহ সেই ভিডিও ফুটেজে দেখতে পাওয়া জানালার পাশে আগুনে পুড়তে থাকা ব্যক্তিরই মরদেহ এদের মধ্যে একটি। এ ছাড়া নাতাশা জেসমিন (২৫) ও এলিনা ইয়াসমিন (৩০) নামে দুই নারীর মরদেহ দাবি করে তাদের স্বজনরা এসেছেন। তারা মরদেহ দেখেও শনাক্ত করতে পারেননি। ডিএনএ টেস্ট করে শনাক্ত করা হবে।
শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত ৯টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধাপে ধাপে বেশ কিছু ইউনিট পাঠানো হয়।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, কমলাপুর রেলস্টেশনে প্রবেশের সময় বেনাপোল এক্সপ্রেসের ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে।