তিনি আরো বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ এই পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে ব্যর্থ হয়েছে এবং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন বাস্তবায়নের ক্ষেত্রে দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ ঘটেছে।
এদিকে, জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বলেছেন, গাজায় যেভাবে শিশু হত্যা করা হচ্ছে পৃথিবীর আর কোথাও কোনো যুদ্ধে এইভাবে বর্বরতা চালানো হয়নি। ইসরাইলের দখলদার সরকার গাজায় বর্বরতার মধ্যদিয়ে প্রকৃতপক্ষে সেখানে একটি এতিম জাতি সৃষ্টির চক্রান্তে লিপ্ত রয়েছে।
সূত্র : পার্সটুডে