তিনি বলেন, 'সেনাবাহিনী যদি ইরানি পরমাণু কর্মসূচির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ পায়, তবে তারা কাজটি ভালোভাবে সম্পন্ন করতে পারবে।'
অন্য দিকে কোচাভি ব্যাখ্যা করে বলেন, সিরিয়ায় দ্বিতীয় হিজবুল্লাহ প্রতিষ্ঠার ইরানি স্বপ্ন হোঁচট খেয়েছে। তিনি বলেন, ইরান হাজার হাজার শিয়া মিলিশিয়ার পাশাপাশি সিরিয়ায় শত শত ভূমি থেকে ভূমিকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চেয়েছিল।
তিনি উল্লেখ করেন, ইরানি প্রেসিডেন্ট রোববার সিরিয়া সফর করার পরিকল্পনা করেছিলেন। তিনি সিরিয়া গেলে দেখতে পেতেন যে সেখানে অস্ত্র আছে খুবই সামান্য, ঘাঁটি আর বাহিনী আছে অনেক কম।
সূত্র : মিডলইস্ট মনিটর