বন্ধুত্বহীন’ ইউরোপীয় দেশগুলোতে ভোট কেন্দ্র খোলা হবে কি-না সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি মস্কো এমন কথা জানানোর পর আমেরিকায় ভোট কেন্দ্র খোলার ঘোষণা দেয়া হলো।
আগামী ১৭ মার্চ রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যদিয়ে দেশটির দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ভ্লাদিমির পুতিনের শাসন কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনে প্রকৃতপক্ষে পুতিনকে কোনো প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হচ্ছে না। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর দুই বছরেরও বেশি সময় পর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।