calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / সরকারের কোন মন্ত্রণালয়ে কত পদ খালি?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

সরকারের কোন মন্ত্রণালয়ে কত পদ খালি?

সরকারি প্রশাসনে অনুমোদিত ১৯ লাখ ১৫১ পদের বিপরীতে কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন। বর্তমানে চার লাখ ৮৯ হাজার ৯৭৬ পদ শূন্য রয়েছে। প্রকাশিত সর্বশেষ বেসামরিক কর্মকর্তা-কর্মচারীর পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি ২০২৪ • দুপুর ১২:০১
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৯ বার পঠিত

অর্থ মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্যপদ রয়েছে ২৬ হাজার ১৭৪টি, রেল মন্ত্রণালয়ে শূন্যপদ ১৫ হাজার ১১৩টি, কৃষি মন্ত্রণালয়ে ৯ হাজার ৭৯৬, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ছয় হাজার ২৭৪, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ৫৮৭, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৫৮৫, শিক্ষা মন্ত্রণালয়ে আট হাজার ৫৮৯ ও নির্বাচন কমিশনে ৫৬১টি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্যপদের সংখ্যা দুই হাজার ২৭৪, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সাত হাজার ৪০৭, খাদ্য মন্ত্রণালয়ে ছয় হাজার ৯৮, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২০ হাজার ৩৮৯, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে দুই হাজার দুই, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দুই হাজার ৪৫, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ৮৩৭টি শূন্যপদ রয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় খালি পদের সংখ্যা এক হাজার ৫৭, ভূমি মন্ত্রণালয়ে চার হাজার ১৭, আইন মন্ত্রণালয়ে এক হাজার ৬৯১, স্থানীয় সরকার বিভাগে চার হাজার ৯৮৮, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ৯ হাজার ১৩২, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চার হাজার ৩৯৯ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা এক হাজার ১৫৫।

এ ছাড়া সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্যপদের সংখ্যা চার হাজার ৫৩১, পরিকল্পনা মন্ত্রণালয়ে এক হাজার ৭৭৬, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে ৪০৩, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই হাজার ১৪০, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এক হাজার ৯৪৪, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ৬২৪, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক হাজার ২১৪ এবং বাণিজ্য মন্ত্রণালয়ে শূন্যপদের সংখ্যা ২৫০টি।

বেসামরিক কর্মকর্তা-কর্মচারীর পরিসংখ্যান-২০২১ অনুসারে, সরকারি মোট পদের সংখ্যা ১৯ লাখ ১৩ হাজার ৫২। কর্মরত আছেন ১৫ লাখ ৫৪ হাজার ৯২৭ জন। শূন্যপদ তিন লাখ ৫৮ হাজার ১২৫। প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬।

সবচেয়ে বেশি শূন্যপদ তৃতীয় শ্রেণির। এতে এক লাখ ৫১ হাজার ৫৪৮টি পদ খালি। এর পর পদ খালি রয়েছে চতুর্থ শ্রেণিতে। এখানে এক লাখ ২২ হাজার ৬৮০টি পদ খালি। দ্বিতীয় শ্রেণিতে শূন্যপদের সংখ্যা ৪০ হাজার ৫৬১।

tag ট্যাগ: #bd