তিনি বলেন, হ্যাঁ, ফাতাহর নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটিকে দুর্বল করতে হামাসকে অর্থায়ন করেছিল ইসরাইল সরকার।
তবে কবে কোন সময় ইসরাইল হামাসকে অর্থ সহায়তা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি ইইউর এ কর্মকর্তা।
স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়েও কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের এ প্রভাবশালী কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র গঠন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি শুধু দ্বিরাষ্ট্র সমাধানই শান্তি আনবে। যদি এ ব্যাপারে ইসরাইল নেতিবাচক থাকে তবু এটিই সমাধান।
দ্বি-রাষ্ট্র সমাধান আসলে কী?
দ্বি-রাষ্ট্র সমাধান হল— ফিলিস্তিন ও ইসরাইল নামে আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র পাশাপাশি থাকবে। আর এই রাষ্ট্র গঠিত হবে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী। কিন্তু এটি হলে অবৈধভাবে দখল করা অনেক অঞ্চল ইসরাইলকে ছেড়ে দিতে হবে। সে কারণে ইসরাইল দ্বি-রাষ্ট্র সমাধানে আগ্রহী নয়।
সূত্র: রয়টার্স, ইউরোনিউজ