calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ৪ যাত্রী জীবিত উদ্ধার আফগানিস্তানে বিমান বিধ্বস্ত,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

৪ যাত্রী জীবিত উদ্ধার আফগানিস্তানে বিমান বিধ্বস্ত,

রাশিয়ার রাজধানী মস্কো যাওয়ার পথে আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির চার যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। তবে তবে উড়োজাহাজে থাকা বাকি দুজন যাত্রীর কী অবস্থা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ • সকাল ১০:৩১
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৮ বার পঠিত

এক বিবৃতিতে জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, ইসলামিক আমিরাতের অনুসন্ধানী দল বাকি যাত্রীদের তল্লাশি করে সাহায্য করার চেষ্টা অব্যাহত রেখেছেন।

শনিবার রাতে রাশিয়ার চার্টার্ড উড়োজাহাজটি আফগানিস্তানে নিখোঁজ হয় বলে জানিয়েছিল রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। উড়োজাহাজটিতে ছয়জন যাত্রী ছিলেন। এদিকে আফগানিস্তানের স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে।

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, উড়োজাহাজটি চার্টার্ড অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি থাইল্যান্ডের পাতায়া থেকে ভারত ও উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। ফ্রান্সে তৈরি ফ্যালকন-১০ মডেলের উড়োজাহাজটি ১৯৭৮ সাল তৈরি করা হয়েছিল। উড়োজাহাজটি বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছিল। 

tag ট্যাগ: #111