calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইমরান খান নিজের পায়ে কুড়াল মেরেছেন , দাবি মরিয়মের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইমরান খান নিজের পায়ে কুড়াল মেরেছেন , দাবি মরিয়মের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলেছেন, আমার বাবা নওয়াজ শরিফ ষড়যন্ত্রের মাধ্যমে কাউকে ক্ষমতাচ্যুত করেননি। পাঞ্জাবের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ • বিকাল ০৫:৫৩
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

দলীয় প্রধানকে বারবার পদ থেকে বহিষ্কারের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, নওয়াজকে আবারও সেবা করার সুযোগ দিন।

ভোটে ক্ষমতায় এলে তার দলের অগ্রাধিকার সম্পর্কে মন্তব্য করে মরিয়ম বলেন, পিএমএল-এন কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে না বরং তাদের লড়াই ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও বিপুল বিদ্যুৎ বিলের বিরুদ্ধে।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো।

পিটিআই এবং পিএমএল-এনের সাবেক মিত্র পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) উভয়ই নওয়াজের নেতৃত্বাধীন দলকে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাবের অভিযোগ করে আসছে।

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি জ্বালাময়ী বক্তৃতা দিয়ে দলের নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন। প্রায়ই পিএমএল-এনকে কটাক্ষ করে মৌখিক শোডাউন বাড়িয়েছেন বিলাওয়াল।

tag ট্যাগ: #1111