calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / জার্মানি যাচ্ছেন নতুন মেয়াদের প্রথম সফরে প্রধানমন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জার্মানি যাচ্ছেন নতুন মেয়াদের প্রথম সফরে প্রধানমন্ত্রী

আগামী মাসে জার্মানিতে অনুষ্ঠেয় নিরাপত্তাবিষয়ক উচ্চ পর্যায়ের বার্ষিক সংলাপ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ • সন্ধ্যা ০৭:৪৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৪ বার পঠিত

একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানায়, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেলেও নতুন মেয়াদে তার প্রথম সরকারি সফর জার্মানি দিয়ে শুরু হতে পারে।

জার্মান নেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সাইডলাইনে বিশ্ব নেতাদের সাথেও বৈঠক করবেন তিনি।

২০২৪ সালের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখের হোটেল বেরিসচার হোফে মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানায়, আবারো বিশ্বের সবচেয়ে জরুরি বিষয় নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে উচ্চ পর্যায়ের নেতাদের বিতর্কের জন্য অনন্য সুযোগ দেবে এমএসসি ২০২৪।

১৯৬৩ সালের শরতে প্রতিষ্ঠিত এমএসসি-পরবর্তী প্রধান সম্মেলনে ৬০তম বার্ষিকী উদযাপন করবে।

প্রতিবছর নিরাপত্তা সম্মেলনের আগে প্রকাশ করা হয় মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন।

প্রতিবেদনে বর্তমান সুরক্ষা নীতি সম্পর্কিত মৌলিক তথ্য-উপাত্ত এবং গ্রাফিক্স রয়েছে, যা এমএসসির বিখ্যাত অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় সংকলন করা হয়েছে। মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন মিউনিখের সম্মেলনে আলোচনার ভিত্তি হিসেবে কাজ করে।

সূত্র : ইউএনবি


tag ট্যাগ: #111