calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলি বিক্ষোভকারীরা গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে : জাতিসঙ্ঘ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলি বিক্ষোভকারীরা গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে : জাতিসঙ্ঘ

বৃহস্পতি ও শুক্রবার মানবিক সহায়তার ট্রাকগুলোকে কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং যাকে ইসরাইলে কেরেম শালোম বলা হয় এই ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ বাধা দেয়। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ • দুপুর ০১:০১
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩০ বার পঠিত

এছাড়াও বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেলের মধ্যে, আকাশ, স্থল ও সমুদ্র থেকে ইসরাইলি বাহিনীর গাজায় হামলায় আরো ১৮৩ ফিলিস্তিনি নিহত এবং ৩৭৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।


এদিকে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার মামলার রায়ে ছয়টি নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত।

এগুলো হলো :
১. আদালত বলেছে, এই মামলায় আদেশ দেয়ার এখতিয়ার রয়েছে তাদের।

২. আদালত গণহত্যা প্রতিরোধ করতে, গণহত্যার উস্কানির শাস্তি দিতে নির্দেশ দিয়েছে ইসরাইলকে।

৩. গণহত্যা বন্ধ করতে সব পদক্ষেপ গ্রহণ করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।

৪. অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো মানবিক সাহায্য পাঠানোর ব্যবস্থা করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।

৫. আদালত ফিলিস্তিনিদের রক্ষা করতে আরো পদক্ষেপ গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেছে। তবে যুদ্ধবিরতির নির্দেশ দেয়নি।

৬. এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।

আন্তর্জাতিক আদালতের এই রায়ে খুশি হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর হতাশ হয়েছে ইসরাইল। কারণ দক্ষিণ আফ্রিকার যুক্তি মেনে নিয়েছে আদালত। তবে দক্ষিণ আফ্রিকা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির যে আদেশ দিতে বলেছিল আদালতকে, তা দেয়া হয়নি। এটা তাদের জন্য পুরোপুরি জয় আনেনি।

এ রায়ের প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ‘আন্তর্জাতিক আইন মেনে নিজেদের এবং নিজেদের নাগরিকদের রক্ষা করতে থাকবে’।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিরঙ্কুশ বিজয় না হওয়া পর্যন্ত’ এবং ‘সমস্ত বন্দী ফিরে না আসা পর্যন্ত’ ইসরাইল এই যুদ্ধ চালিয়ে যাবে।

আইসিজের আজকের রায়ে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইসরাইলকে অবশ্যই সব ব্যবস্থা নিতে হবে বলে বলা হয়েছে।

তবে আইসিজে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে দক্ষিণ আফ্রিকার অনুরোধের সাথে একমত হননি। সূত্র : আল-জাজিরা

 

tag ট্যাগ: #1111