calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার নিন্দা ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠানোর জার্মান সিদ্ধান্তে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার নিন্দা ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠানোর জার্মান সিদ্ধান্তে

ইউক্রেনে অত্যাধুনিক সাঁজোয়া যান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ পাঠানোর যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, জার্মানির এই পদক্ষেপকে ইউক্রেনের সংঘাত আরও বেশি ছড়িয়ে পড়বে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি ২০২৩ • বিকাল ০৪:১৮
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৮ বার পঠিত

বার্লিনস্থ রুশ দূতাবাস শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এ নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিষয়টিকে ইউক্রেনে চলমান সংঘাত আরো ছড়িয়ে দেয়ার একটি অপচেষ্টা হিসেবে বিবেচনা করছি।

এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এমন একটি সময়ে যখন খ্রিস্টান বিশ্বে অর্থোডক্স ক্রিসমাস উদযাপিত হচ্ছে এবং এ উপলক্ষ্যে রাশিয়ার পক্ষ থেকে একতরফা যুদ্ধবিরতি পালন করা হচ্ছে।

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিয়েভকে নতুন করে যুদ্ধাস্ত্রের চালান পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের মধ্যে এক সমঝোতার পর রাশিয়া এ প্রতিক্রিয়া জানাল।

ওই সমঝোতায় বলা হয়েছে, জার্মানি নিজের কাছে থাকা ৫০টি মার্কিন সাঁজোয়া যানের পাশাপাশি নিজস্ব ৪০টি অত্যাধুনিক সাঁজোয়া যান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে।

সেইসঙ্গে ইউক্রেনকে একটি প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ করার পাশাপাশি এটি পরিচালনার জন্য ইউক্রেনের সৈন্যদেরকে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

tag ট্যাগ: #222