সোমবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দেয়— এতে তারা স্পষ্ট করে জানায় যে, কোনো ধরনের বিরতির শর্ত হলো— ইসরাইলকে তার সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে হবে। এর পর জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনা হবে।
এ ছাড়া হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নুন বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘আমরা প্রথমে যা নিয়ে কথা বলছি সেটি হলো— একটি পূর্ণ ও বিস্তৃর্ণ যুদ্ধবিরতি। কোনো অস্থায়ী সাময়িক যুদ্ধবিরতি নয়। যখন হামলা বন্ধ হবে; জিম্মি মুক্তিসহ অন্য সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে।’
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, নতুন জিম্মি চুক্তির প্রস্তাবের বিরুদ্ধে সরাসরি হামাস এ বিবৃতি দিয়েছে কিনা সেটি স্পষ্ট নয়। তবে এটি সত্যি যে, নতুন এ চুক্তির প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়নি। আবার এটি পুরোপুরি বাদও দেওয়া হয়নি।