calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি আটকে দিল ভারতে ৩০০ কোটি ডলারের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি আটকে দিল ভারতে ৩০০ কোটি ডলারের

ভারতে ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি আটকে দিল আমেরিকা! খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগ ‘সঠিক’ তদন্ত না হওয়া পর্যন্ত নাকি ভারতকে অত্যাধুনিক অস্ত্র বিক্রি করা হবে না। ‘দ্য ওয়্যার’ সূত্রে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪ • বিকাল ০৩:৩৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৭ বার পঠিত

সম্প্রতি মার্কিন রিপোর্টে বলা হয়েছিল, আমেরিকার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, নাম না করে রিপোর্টে গুরপতবন্ত সিং পান্নুনের কথাই তুলে ধরা হয়েছিল। ওই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। মার্কিন সরকারি কৌশলী অভিযোগ এনেছেন, ভারতীয় সরকারের এক কর্মীর সঙ্গে যৌথভাবে মার্কিন ও কানাডার দ্বৈত নাগরিক খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করেন ভারতীয় যুবক। এই অভিযোগের সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত না কি নয়াদিল্লিকে ড্রোন সরবরাহ করবে না আমেরিকা।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ড্রোন। তাদের কার্যকারিতা বিশ্বের নজর কেড়েছে। তাই চীন সীমান্তে নজরদারির জন্য এ ড্রোন কেনার পরিকল্পনা করেছিল নয়াদিল্লি। মনে করা হচ্ছিল, যুদ্ধ পরিস্থিতিতে মূহূর্তে ছবি পালটে দিতে পারে এই ড্রোন। আর পুরো বিষয়টির মেরুদন্ড ছিল মার্কিন ড্রোনগুলি। এখন সেই চুক্তি ‘আটকে’ যাওয়ায় ভারতের সেই পরিকল্পনা বেশ ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

tag ট্যাগ: #1111