calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি ধৈর্য ধরে ও আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি ধৈর্য ধরে ও আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ‘সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে, মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪ • দুপুর ০২:২৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

বুধবার (৭ ফেব্রুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা এবং আশেপাশের বিজিবি ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় বিজিবি মহাপরিচালক দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তৎপর থাকার নির্দেশ দেন।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত  মিয়ানমারের ২৬৪ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদেরকে খাবার ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে মিয়ানমারের বিজিপির সদস্য আহত অবস্থায় ৮ জন রয়েছেন। এদের মধ্যে ৪ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। 

tag ট্যাগ: #1111