calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / মার্কিন পার্লামেন্টে বাতিল ইসরায়েলকে সহায়তার বিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিন পার্লামেন্টে বাতিল ইসরায়েলকে সহায়তার বিল

এককভাবে ইসরায়েলকে ১৭৬০ কোটি ডলার সহায়তা দেয়ার বিল বাতিল করে দিয়েছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেনটেটিভস)। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, গতকাল মঙ্গলবারের অধিবেশনে নিম্নকক্ষের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ১০:৪৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

ডেমোক্র্যাট প্রতিনিধিরা জানিয়েছেন, তারা শুধু এককভাবে ইসরায়েলকে অর্থ দেয়ার বিরোধিতা করছেন। তবে এই সহায়তা প্রকল্পের আওতায় ইউক্রেন, আন্তর্জাতিক মানবিক তহবিল এবং সীমান্ত নিরাপত্তার জন্যও অর্থ বরাদ্দ করার পক্ষে তারা।

বিলটি পাসের জন্য হাউস অব রিপ্রেজেনটেটিভসে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। তবে ২৫০ জন সদস্যই এই বিলের বিপক্ষে ভোট দেন এবং পক্ষে ভোট দেন ১৮০ সদস্য। পক্ষে-বিপক্ষে ভোট দেয়া সদস্যদের মধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রতিনিধিই ছিলেন। ১৪ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দেন। অন্যদিকে, এই বিল সমর্থন করেছেন ৪৬ জন ডেমোক্র্যাট।

ডেমোক্র্যাট প্রার্থীর অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং প্রতিনিধি পরিষদের এমপি রোজা ডিলাউরো এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই মুহূর্তে শুধু ইসরায়েলকে আর্থিক সহায়তা প্রদান করা হলে তা যুক্তরাষ্ট্রের অনেক মিত্র-অংশীদারদের কাছে দেশটির নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে বলে মনে করেন তিনি।

শুধু ইসরায়েলকে সহায়তার কথা বিলে থাকায় তার বিরোধিতা করে এই ডেমোক্র্যাট বলেন, ‘এটা ঠিক যে আমাদের একজন গুরুত্বপূর্ণ মিত্র নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করছে, কিন্তু এও সত্য যে আমাদের অন্যান্য মিত্র-অংশীদার এবং শত্রুরা এই মুহূর্তে আমাদের প্রতিটি পদক্ষেপ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

tag ট্যাগ: #111