calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / জান্তাবাহিনীর হেলিকপ্টার গুলি করে ভূপাতিত বাংলাদেশ সীমান্তের কাছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জান্তাবাহিনীর হেলিকপ্টার গুলি করে ভূপাতিত বাংলাদেশ সীমান্তের কাছে

বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত মিয়ানমারের চিন রাজ্যের একটি শহরে জান্তাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শহরটিতে বিদ্রোহী গোষ্ঠী ও জান্তাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। মাঝে বিদ্রোহীরা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪ • বিকাল ০৩:০৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৩ বার পঠিত

আরাকান আর্মির মুখপাত্র খিয়াং থুখা ইরাবতীকে বলেছেন, ‘পালেতওয়া শহরে তীব্র লড়াইয়ের সময় আমরা একটি হেলিকপ্টার ভূপাতিত করেছি। আমরা গুলি করার পর হেলিকপ্টারটি পাই পাহাড়ের ঘন বনের মধ্যে গিয়ে পড়ে। এই পাহাড়ের পাশে কাঙ্খা পাহাড়ে জান্তাবাহিনীর একটি ঘাঁটিও ছিল। পরে আমরা ঘাঁটিটি দখলের পর এই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাই।’

উল্লেখ্য, এই দুটি পাহাড়ই বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বান্দরবানের পাশেই অবস্থিত। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আরাকান আর্মি চিন রাজ্যের এই শহরটি দখল করে নেয়। তার আগে টানা দুই মাস ধরে জান্তাবাহিনীর সঙ্গে লড়াই করে আরাকান আর্মি।

এর আগে, গত বছরের অক্টোবরে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ) সমন্বয়ে গঠিত হয়েছে থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স। গত অক্টোবরে শান রাজ্যে এই জোট জান্তাবিরোধী ‘অপারেশন-১০২৭’ শুরু করে। এই অপারেশনে বেশ সাফল্যও লাভ করে জোট। পরে নভেম্বরের মাঝামাঝি অভিযান শুরু করে চিন রাজ্যেও।
tag ট্যাগ: #111