ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের নামে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী সরকার দেশের শিক্ষা কারিকুলামে ধর্মীয় ও দেশীয় ঐতিহ্য বিরোধী ব্যাপক পরিবর্তন করেছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার লক্ষ্যে জাতীয় আদর্শ ও জাতিসত্তা বিরোধী শিক্ষানীতির অবতারণা করা হয়েছে।
এদিকে দলটির পক্ষ থেকে জানানো হয়, আজ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী দাওয়াতি পক্ষ পালন কর্মসূচি হাতে নিয়েছে। যা আজ বেলা ৩টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে উদ্বোধন করবেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মারাত্মক আকার ধারণ করেছে সামাজিক অবক্ষয় : চরমোনাই পির
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের আত্মসামাজিক অবস্থা খুবই ভয়াবহ। সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে। পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে। আর এসবই বর্তমান শিক্ষা...