calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইমরানের দল আজ প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইমরানের দল আজ প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করবে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার গওহার আলী খান বলেছেন, তারা সারা দেশে ১৮০টি আসনে জয়ী হয়েছেন। তারা আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদের জন্য তাদের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ১০:২১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৯ বার পঠিত

মিডিয়ার সাথে আলাপকালে গওহার খান বলেন, আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং দলের অন্যান্য নেতার সাথে আলোচনা করার পর তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, তারা ইসলামাবাদের তিনটি পার্লামেন্টারি আসনের সবগুলো নিশ্চিত করেছেন। তাছাড়া বেলুচিস্তানের চারটি অতিরিক্ত আসনও পেয়েছেন।

তিনি ব্যাখ্যা করে বলেন, তারা পাঞ্জাবে মোট ১১৫টি পার্লামেন্টারি আসন পেয়েছেন, সিন্ধুতে পেয়েছেন ১৬টি, খাইবার পাকতুনখাওয়ায় পেয়েছেন ৪২টি। ফলে সারা দেশে তাদের প্রাপ্ত আসন হচ্ছে ১৮০। তিনি দুঃখ করে বলেন, তাদের জয়ী প্রার্থীদের ১০০ থেকে ২৫০ মিলিয়ন রুপি করে দেয়ার প্রস্তাব দেয়া হচ্ছে।

তিনি বলেন, পিটিআই ইতোমধ্যেই সকল সাংবিধানিক পদে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, তিনি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করবেন।

তিনি বলেন, 'নির্বাচনে আল্লাহ আমাদের গর্বিত করেছেন। জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। তবে আমাদের ম্যান্ডেট ছিনতাই করা হয়েছে। ক্ষমতার উৎস জনগণ। আমাদের একমাত্র দাবি হবে, যে ম্যান্ডেটই দেয়া হয়েছে, তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে হবে।'

এ সময় পিটিআইয়ের সিনিয়র সদস্য সিনেটর আলি জাফর প্রথমবারের মতো মিডিয়ার সামনে কথা বলেন। তিনি বলেন, তারা পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাথে কথা বলেছেন। তিনি বলেন যে ইমরান খান বলেছেন, জাতির মধ্যে জাগরণ ঘটেছে। তিনি সরকার গঠনের জন্য আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পিএমএল-এন, পিপিপি, এমকিউএমপি ছাড়া অন্য সব দলের সাথে আলোচনা করতে বলেছেন ইমরান খান।

tag ট্যাগ: #1111